আলবেনিয়াকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে খেলা নিশ্চিত করল স্পেন । শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় এদিন প্রথম একাদশে আমূল পরিবর্তন করেছিলেন স্পেনের কোচ ডি লা ফুয়েন্তে ।
গত ম্যাচে খেলা আয়মেরিক লাপোর্তে ছাড়া আর কাউকে রাখেননি । স্বাভাবিকভাবেই শুরু থেকে স্পেনের খেলায় সেই ঝাঁঝ দেখা যায়নি । তুলনায় সপ্রতিভ ছিল আলবেনিয়া । তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে স্পেন । ১৪ মিনিটে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান টোরেস ।
দ্বিতীয়ার্ধেও আলবেনিয়া সে ভাবে সুযোগ পায়নি । বলা ভাল, সুযোগ দেয়নি স্পেন । উল্টোদিকে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোলমুখ খুলতে পারেনি স্প্যানিশ ব্রিগেডও।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

