লোকসভা নির্বাচনের পরই প্রশাসনের কাজে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের বিভিন্ন পুরসভার প্রতিনিধিদের নিয়ে নবান্নে জরুরী বৈঠক করেন তিনি। এরপর সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যু তুলে পুরসভার প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর নিশানা থেকে বাদ গেল না রাজ্যের হেভিওয়েটরাও।
রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসুর দিকে আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিধাননগর পুরনিগমে ইচ্ছেমত লোক বসানো হচ্ছে। অনুমতি ছাড়াই কম্পিটিশন করে যেখান-সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দেওয়া হচ্ছে।‘ একাধিক পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হাওড়া পুরনিগম নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রশাসকমণ্ডলী, এসডিও-র আওতায় আছে এটি। তাই চারজন বিধায়ক সুবিধা নিচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, লোকাল থেকে টেন্ডার তুলে নেওয়া হচ্ছে। এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। পুরো বিষয়টির তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়। মুখ্যসচিব বি পি গোপালিকার নেতৃত্বে এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, ভূমি, সেচ, অর্থ দফতরের আধিকারিকরা।
সুজিত বসুর ছাড়াও মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয় শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকেও। শিলিগুড়িতে যে জল সমস্যা দেখা গিয়েছিল তা নিয়ে মেয়রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

