প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে তাঁকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকায় । রবিবার দুপুরে একটি জলাশয়ে তাঁর মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় ।
এই ঘটনায় জানা যায়, ২ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই তরুণী । রবিবার বাড়ির কাছাকাছি একটি জলাশয়ে তাঁর দেহ ভাসতে দেখা যায় বলে স্থানীয়দ্রে দাবি । রবিবার দুপুরে ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সেখানে এসে দেহ উদ্ধার করে । এই ঘটনায় রবিবার রাতেই বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবারের সদস্যরা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে প্রেমিক সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি জানা যায়, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
প্রসঙ্গত উল্লেখ্য, নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মন্ডল নামে এক যুবকের । অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে । নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত । অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামাবাড়ি নির্যাতিতার । পরিবার সুত্রে জানা গিয়েছে ১লা জুন দিদিমার সাথে মামাবাড়ি এসেছিল নির্যাতিতা । সেই থেকে মামাবাড়িতেই ছিল সে । অভিযোগ ওঠে শুক্রবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তরুণীকে । বেশ কয়েকজন মিলে তাঁকে ধর্ষণ করে বলেও অভিযোগ আনা হয় ।
ঘটনাচক্রে আরও জানা যায় মূল অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসেবেই পরিচিত । এলাকার নানান মহিলাদের প্রতি কটুক্তি করত বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন নির্যাতিতা তরুণী । রাত্রি ১১টার পর নির্যাতিতার ফোনও বন্ধ হয়ে যায় তাঁর । পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস না পেয়ে বারুইপুর থানায় নিখোঁজ ডাইরি করেন বলে জানা যায় । এরপর রবিবার তাঁর দেহ উদ্ধার করে পুলিশ । সোমবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

