ভোটে জিতলেও শপথ গ্রহণ না হওয়ায় এলাকার মানুষদের জন্য কাজ করতে পারছেন না, এই বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে নয় বিধানসভায় শপথ নিতে চান, চিঠিতে এই কথাও জানিয়েছেন তারকা বিধায়ক।
সূত্রে খবর, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সায়ন্তিকা। সেখানে দীর্ঘক্ষণের আলোচনার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। বিধায়কের কথায়, ‘বরাহনগরের মানুষের জন্য কাজ করার জন্য মাত্র দেড় বছর সময় রয়েছে। স্পিকারের কাছে শপথ গ্রহণ করতে চেয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ জুন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু বরাহনগরের বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন তিনি যাবেন না। অন্যদিকে, ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারের কাছে নাকি চিঠি পাঠানো হয়নি। এনিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, রাজভবনের তরফে বরাহনগর বিধানসভা কেন্দ্রের অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে। আমন্ত্রণ অস্বীকার করে তাঁর বক্তব্য, স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেন রাজ্যপাল। কিন্তু এক্ষেত্রে বিধানসভার ভূমিকা এড়িয়ে সরাসরি তাঁকে চিঠি পাঠানো হয়েছে। তাই রাজভবনে যাবেন না সায়ন্তিকা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

