ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট-এর দুর্নীতি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে হট্টগোল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার নিয়েছে। ইতিমধ্যেই বিহার, মহারাষ্ট্র, গুজরাটের নাম সামনে এসেছে। এবার এই দুর্নীতিতে দিল্লির নামও উঠে এল। শোনা যাচ্ছে, রাজধানীর এক বাসিন্দা টাকার বিনিময়ে পড়ুয়াদের সঙ্গে ‘দুর্নীতিগ্রস্ত’ শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহারাষ্ট্রের দুই শিক্ষক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। দিল্লির বাসিন্দা গঙ্গাধরের সঙ্গে যোগাযোগ ছিল তাঁদের। একজন শিক্ষক পুলিশের জালে পা দিলেও পলাতকন অপরজন। অভিযোগ, এই তিনজন একসঙ্গে একটি কোচিং সেন্টার চালাতেন এবং মোটা টাকার বিনিময়ে পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য নিশ্চিত করতেন। গত শনিবার (২২ জুন) নিট দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্র। এরপর থেকেই তদন্তে তৎপরতা দেখা যায়। রবিবারই সিবিআইয়ের দুই প্রতিনিধি দল বিহার ও গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ, সোমবার প্রতিনিধি দলের পাটনা যাওয়ার কথা। এরমধ্যে উঠে এল ‘দিল্লি যোগ’। জল কতদূর গড়াবে? তবে কি দুর্নীতির শিকর ছড়িয়ে রয়েছে দেশজুড়ে, এই প্রশ্নও উঠছে।
বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা নিট দুর্নীতিতে অভিযুক্ত চিহ্নিত করে ১৮ জনকে গ্রেফতার করেছে। তাঁদের কাছে জমা পড়া নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, নিট-এর প্রশ্নপত্র ফাঁস দুর্নীতিতে ইডি তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সোমবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

