আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল । গত সপ্তাহে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আটকে জামিন দিলেও সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি । সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি থাকলেও সেই মামলা দিল্লি হাইকোর্টে বিচারাধীন থাকার কারণে তাতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত ।
সোমবার শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মামলার শুনানি ছিল । কেজরিওয়ালের আইনজীবীদের যুক্তি, আপ প্রধানের জেলে থাকার যথেষ্ট কারণ নেই । বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সঙ্গে বলেন, কেজরিওয়ালের জামিন প্রত্যাহার করা হলে তিনি ফের জেলে ফিরে যাবেন; ঠিক যেমনটা উনি আগেরবার করেছিলন । এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী ২৬ জুন ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতের ভ্যাকেশন বেঞ্চ । এরই মধ্যে হাইকোর্টে জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করার জন্য ইডি আদালতের কাছে ৪৮ ঘন্টা সময় চায় । সেই আবেদনে সাড়া দেয়নি রাউস অ্যাভিনিউ আদালত । রাউস অ্যাভিনিউ আদালতের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

