ইউরোয় ফিরল এরিকসেন আতঙ্ক!

আবারও এরিকসেন আতঙ্ক ফিরল ইউরোতে । রবিবার রাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মাঠে জ্ঞান হারালেন হাঙ্গেরির ফুটবলার বার্নাবাস ভার্গা ।

গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন ভার্গা। গোল বাঁচাতে লাফিয়ে ওঠেন স্কটিশ গোলকিপার অ্যাঙ্গাস গুন । সেই সময়েই দুই ফুটবলারের মধ্যে সংঘর্ষ হয় । গুরুতর আহত হন ভার্গা । মাঠের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি । সংজ্ঞাহীন অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

হাঙ্গেরির ম্যানেজার মার্কো রোসি জানিয়েছেন, ভার্গার জ্ঞান ফিরেছে । আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল । তবে তাঁর ইউরো অভিযান শেষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube