দীর্ঘদিন ধরে শহর কলকাতায় ব্যবসা করার পর অবশেষে বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া । অতীতের সব স্মৃতিকে রেখে সোমবার বন্ধ হয়ে গেল বিখ্যাত বিস্কুট কোম্পানি ‘ব্রিটানিয়া’-র তারাতলা ইউনিট । ফলে প্রবল অনিশ্চয়তার মুখে পড়তে হল শয়ে শয়ে শ্রমিকদের ।
এই প্রসঙ্গে জানা যায়, গত মাস থেকেই উৎপাদন বন্ধ ছিল এই কারখানায় । সকালে কর্মীরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ দেখতে পান বলে জানান । বন্দরের জমির উপরে গড়ে তোলা হয়েছিল ব্রিটানিয়ার এই কারখানাটি । ৯৯ বছরের লিজও ছিল বলে জানা যায় । তবে জমি সংক্রান্ত কোনও বিষয়ে এই কারখানায় তালা ঝলান হল কি না তা এখনও স্পষ্ট করে জানা যায়নি । এমনকি কোম্পানির তরফ থেকেও ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ দেওয়ার মতো স্পষ্ট করে কোনও কারণ জানানো হয়নি বলেই খবর ।
পাশাপাশি জানা যায়, এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় ২৫০ জন । স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি । তবে সেই জায়গায় দাঁড়িয়ে অস্থায়ী কর্মীরা সেটিও পাননি বলে দাবি করা হয় । আগামিকাল অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন মালিকপক্ষের সদস্যরা ।
হঠাৎ করেই চাকরি চলে যাওয়াতে এবার অকূলপাথারে পড়লেন সকল শ্রমিক । নতুন শিল্প আসার বদলে যেভাবে একের পর এক কারখানাগুলিতে তালা পড়ছে তাই নিয়ে চিন্তার ভাঁজ পছে ওয়াকিবহাল মহলের কপালে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

