নিউটাউনে গতির বলি! অ্যাপ বাইক থেকে ছিটকে মৃত্যু ২২-এর তরুণীর

নিউজটাইম ওয়েবডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। নিউটাউনে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিতে ধাক্কা মারে অ্যাপ বাইক। সেই সময়ে বাইকে আরোহীর আসনে বসেছিলেন ওই তরুণী। ঘটনার পর ছিটকে রাস্তায় গিয়ে পড়েন ওই তরুণী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাইক চালক।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম প্রিয়াশী পাল (২২)। তিনি হুগলীর চুঁচুড়ার বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, সাংবাদিকতার ছাত্রী ছিলেন ওই তরুণী। নিউটাউনের একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছিলেন। রোজ বাড়ি থেকেই নিউটাউন যাতায়াত করতেন তিনি। শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রিয়াশী। হাওড়া থেকে অ্যাপ বাইকে করে নিউটাউন যাচ্ছিলেন তিনি। সেই সময়েই ইকো পার্কের কাছে নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতে ধাক্কা মারে বাইকটি। দ্রুত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ করতে পারেননি বলেই অনুমান পুলিশের।

দুর্ঘটনার জেরে বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন তরুণী। এরপর  তাঁকে ও চালককে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অ্যাপ বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকার অভিযোগে ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ। তরুণীর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube