অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে। একাধিক ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোট কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে প্রস্তুত সেই ছবি স্পষ্ট। ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। এসবের মধ্য দিয়েই এগিয়ে চলেছে অধিবেশনের কাজ। সাংসদ হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। প্রোটেম স্পিকার একে একে সকল সদস্যদের শপথ গ্রহণ করাবেন। জেনে নিন আরও আপডেট-
বিরোধীদের তোয়াক্কা না করেই লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সোমবার অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন ভর্তৃহারি মহতাব। প্রোটেম স্পিকার ইস্যুতে প্রতিবাদ দেখাবে বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই নিট-নেট বিতর্কে উত্তাল দেশ। প্রশ্নপত্রে দুর্নীতির দায়ে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এনিয়ে সংসদে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাইবে বিরোধীরা।
অধিবেশনের শুরুতেই কংগ্রেসের সনিয়া গান্ধী, সহ তৃণমূল সাংসদ সুদীপ চট্টোপাধ্যায়, সৌগত রায় সহ ইন্ডিয়া জোটের একাধিক সদস্য সংবিধান হাতে সংসদের বাইরে গান্ধী ভবনের পাদদেশে প্রতিবাদ করে। তাঁদের অভিযোগ, ‘নতুন সরকার বিভিন্ন বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, প্রথম দিন থেকেই সক্রিয় থেকে প্রতিবাদ চলবে।‘
এনডিএ জোটের উপর ভরসা করেই তৃতীয়বার সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। কারণ লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। এমনকি এনডিএ জোট ৩০০-র গণ্ডি পার করতে পারেনি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ইন্ডিয়া জোট। তাঁদের দাবি, যেকোনও সময়ে সরকার ভেঙে যেতে পারে, তারপর সরকার গড়বে ‘ইন্ডিয়া’। এরমধ্যেই বসছে লোকসভার অষ্টাদশ অধিবেশন শুরু হয়েছে, আগামী ৩ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে, সংসদে শাসক-বিরোধী তরজা কী রূপ নেই সেদিকেই নজর থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

