পুরসভাগুলিতে পিছিয়ে দল, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী! নবান্নে বসছে জরুরি বৈঠক

সোমবার নবান্নে বসতে চলেছে জরুরি ভিত্তিক বৈঠক । লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর এই জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন ম্যখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিকেলের এই বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন পুরপ্রধান ও প্রশাসকরা ।

লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর কার্যত নড়ে চড়ে বসছে প্রশাসন । সোমবার বিকেলে নবান্নে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী । এরই মধ্যেই শোনা যায়, পুরসভার কাজ নিয়েও বেশ অসন্তুষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী । আজকের এই বৈঠকে রাজ্যের ১২১ পুরপ্রধান ও প্রশাসকদের পাশাপাশি উপস্থিত থাকার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও । ডাকা হয়েছে হাওড়া পুর এলাকার ৫ বিধায়ককে ।

তবে এদিনের বৈঠকে ডাক পাননি ঝালদা ও তাহেরপুরের পৌরকর্তারা । আর তা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এখানেই প্রশ্ন ওঠে, শুধুমাত্র বিরোধী দলের অংশ হওয়ার জেরেই কি বাদ পড়লেন তাঁরা ?

ভোটের ফলাফল যেন চোখ খুলে দিচ্ছে রাজ্য সরকারের । জানা যায়, ভোটে ১২১ পুরসভার মধ্যে ৬৯টিতে পিছিয়ে ছিল শাসক দল  । আজকের বৈঠকে সম্ভবত ভোটের ফল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর । পুরসভাগুলিতে পিছিয়ে থাকায় বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube