নাটকীয় জয় হাঙ্গেরির

রবিবার রাতে গ্রুপ এ-এর অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিল হাঙ্গেরি । এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলায় ঝড় তোলে দুই দলই । বেশ কিছু পজিটিভ মুভ দেখা গেলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই ।

তবে দ্বিতীয়ার্ধে আরও সপ্রতিভ হয়ে ওঠে হাঙ্গেরি । প্রতিপক্ষের রক্ষণে লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে তাঁরা ৷ যদিও গোলের জন্য তাঁদের অপেক্ষা করতে হল ম্যাচের একেবারে শেষ পর্যন্ত । ইনজুরি টাইমেরও শেষ মুহূর্তে কেভিনের নাটকীয় গোলে জয় তুলে নিল হাঙ্গেরি । সেই সঙ্গে গ্রুপের তৃতীয় দলের হিসেবে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube