আগুনে পুড়ছে বাজার, শাক-সবজিতে হাত দিতেই ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্ত

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও চড়া রোদে নাজেহাল সাধারণ মানুষ। একইসঙ্গে কার্যত আগুনে পুড়ছে শহরের বাজারগুলি। রবিবার অগ্নিমূল্য বাজারদর। শাক-সবজিতে হাত দিয়েই কার্যত ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্ত। বাজারে তো এসেছেন কিন্তু কোনটা নেবেন, ভেবেই কপালে ভাঁজ পড়ছে। কোন সবজির দাম কোথায় চড়ল!

বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা – এই সবজিগুলির দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। কলকাতার বাজারগুলিতে ঢুঁ মারলে দেখা যাচ্ছে, এক কেজি কাঁচা লঙ্কার দর দেড়শো টাকা কেজি। টমেটোর দাম ১০০ টাকা কেজি। জ্যোতি আলুর দাম ৩০-৩৫ টাকা কেজি। চন্দ্রমুখী আলু ৩৬ টাকা কেজি। ছুটির দিনে বাজারে গিয়ে মাথায় হাত মধ্যবিত্ত ক্রেতাদের। হেঁশেলে কোন সবজি ঢুকবে, ঠিক করে উঠতে পারছেন না অনেকেই।

সবজি বিক্রেতাদের কথায়, প্রবল গরমে শাক-সবজির ক্ষতি হয়েছে। গরমের মধ্যেই আচমকা ভারী বৃষ্টিতে অধিকাংশ ফসলে পচন ধরেছে। আলু, পেঁয়াজ সহ বেশ কিছু সবজির আমদানি কমে গিয়েছে। তবে বাজারদরের অগ্নিমূল্য পরিস্থিতিতে কবে বদল আসবে? সবজির দাম কবে কমবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube