লোকসভা ভোটের পর প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে নবান্নে

আগামী সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে চলেছে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যসচিব ভিপি গোপালিকা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এটিই মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে চলেছে।

আগামী ২৬ জুন দুপুর ৩ টেয় নবান্নের ১৪ তলায় মন্ত্রী পরিষদের ঘরে বৈঠক হবে। সমস্ত দফতরের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পাশাপাশি সচিব, আধিকারিক, পুলিশ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এতদিন ভোটপর্বের জন্য আদর্শ আচরণ বিধি লাগু ছিল, তাই জরুরী অনেক কাজ আটকে ছিল। এবার সেদিকেই নজর দেবে নবান্ন। বুধবারের বৈঠকে রাজ্যের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। নতুন কোনও সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মনে করা হচ্ছে।

আগামী সোমবার নবান্নে একটি জরুরী বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান, সচিব ও অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা হবে বলে খবর। কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আগামীকাল ওই বৈঠকে উপস্থিত থাকবেন। পুরসভার কাজ এবং কোনও খামতি আছে কি না সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube