জঙ্গি সন্দেহে গ্রেফতার মেধাবী ছাত্র, আতঙ্ক এলাকা জুড়ে!

জঙ্গি সন্দেহে গ্রেফতার এক যুবক। তদন্ত চালিয়ে তাঁর বাড়িতে হানা দিয়ে কম্পিউটার সায়েন্সের ছাত্রকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে বেশ কিভ নথি উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

ধৃত যুবকের নাম মহম্মদ হাবিবুল্লাহ। পূর্ব বর্ধমানের একটি কলেজের কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র। অভিযোগ, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। বাড়ি থেকেই বিশেষ মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় চলত তথ্য আদান প্রদান। সেইসব তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হত। তদন্তের ভিত্তিতে শনিবার তাঁর বাড়িতে হানা দেয় কাঁকসা থানার পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

আল-কায়দার মতাদর্শে বিশ্বাসী বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়। এরপরই একটি গ্রুপ খুলে সদস্য সংগ্রহ এবং অন্যান্য কাজকর্ম শুরু করা হয়। সূত্রে খবর, বিভিন্ন দেশের মুসলিমদের ওপর নির্যাতনের তথ্য একত্র করে সেগুলিকে ধর্মীয় অপব্যখ্যার মাধ্যমে দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর নেতিবাচক মনোভাব তৈরি করা ছিল এই সংগঠনের কাজ। হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরেই সংগঠনের হয়ে কাজ করত বলে অভিযোগ।

ধৃত মহম্মদ হাবিবুল্লাহর বাড়িতে আছে তাঁর মা, বাবা ও বোন। এলাকায় একজন মেধাবী ছাত্র বলেই পরিচিতি রয়েছে। তাঁকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করায় আতঙ্ক স্থানীয়দের মধ্যে। অন্যদিকে, ‘জঙ্গি’ ধরা পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube