বিনা টিকিটে ধরা পড়ল ১০ হাজার যাত্রী, জরিমানায় রেলের কোষাগারে এল ২৪ লক্ষ টাকা

প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেন পরিষেবা নেন। গন্তব্যে পৌঁছাতে ট্রেনের উপরেই ভরসা করেন তাঁরা। নিত্যযাত্রীদের মাসিক টিকিট কাটা থাকে। তবে এমন অনেক যাত্রীই থাকেন যারা বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন। গত কয়েকদিনের চেকিংয়ে কয়েক হাজার বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছেন। এই অভিযানে জরিমানা বাবদ রেলের ভাণ্ডারে গিয়েছে ২৪ লক্ষেরও বেশি টাকা।

জানা গিয়েছে, গত ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে একটি অভিযান চালায় রেল। চেকিং শুরু হতেই ধরা পড়েছেন প্রায় দশ হাজার যাত্রী যারা বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। এতে জরিমানা বাবদ ২৪ লক্ষ ৬০ হাজার ৫৬০ টাকা জমা হয়েছে রেলের কোষাগারে। এছাড়া বিনা টিকিটের মালবহনকারীও ধরা পড়েছে। সেই সংখ্যাটা ৩ হাজার ২৬১। তাঁদের থেকে জরিমানা করে ৫ লক্ষ ৬৬ হাজার ৩৪০ টাকা জমা পড়েছে বলে খবর।

শিয়ালদহ ডিভিশনের রানাঘাট, শান্তিপুর, নৈহাটি জংশন, ব্যারাকপুর, বালিগঞ্জ, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত জংশনে অভিযান চালায় রেল পুলিশ। যেহেতু ওই স্টেশনগুলিতে বেশিরভাগ যাত্রী ওঠানামা করে তাই এই স্টেশনগুলিতেই তল্লাশি অভিযান হয়েছে বলে খবর রেল সূত্রের।      

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube