যাত্রীদের সুবিধার্থে রাত ১১ টায় বিশেষ মেট্রো চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাচ্ছিল। তব এক মাস পেরোতেই বদল আনা হল সময় সূচীতে। আগামী সপ্তাহ থেকে রাত ১১ টার পরিবর্তে ১০.৪০ মিনিটে চালু হবে। পাশাপাশি যাত্রী পরিষেবা নিয়েও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২৪ মে থেকে পরীক্ষামূলকভাবে রাত ১১ টার মেট্রো চালু করেছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে আগামী ২৪ জুন থেকে ব্লু লাইনের বিশেষ মেট্রো পরিষেবা রাত ১১ টার পরিবর্তে রাত ১০ টা ৪০ মিনিট থেকে পাওয়া যাবে বলেই খবর। সূত্রে জানা গিয়েছে, রাতের স্পেশাল মেট্রোয় যাত্রী সেইভাবে হচ্ছে না। এই একমাসে নৈশ পরিষেবায় ৬০০ জন যাত্রী যাতায়াত করেছেন, মেট্রোর আয় হয়েছে মাত্র ৬ হাজার টাকা। মেট্রো সূত্রে খবর, রাতের এই পরিষেবায় একদিনে মেট্রোর খরচ হয় প্রায় তিন লক্ষ টাকা। সেখানে কম সংখ্যক যাত্রী থাকায় খরচ উঠছে না। ফলে লোকসানের মুখে পড়তে হবে মেট্রোকে।
এবার জানা গেল, আগামী সোমবার থেকে রাত ১১ টার পরিবর্তে কবি সুভাষ ও দমদম- দুই প্ল্যাটফর্ম থেকেই রাত ১০ টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। তবে কোনও স্টেশনেই স্মার্ট কার্ড বা টোকেন নেওয়ার জন্য টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের UPI পেমেন্ট মোড ব্যবহার করে স্টেশনের ASCRM মেশিন ব্যবহার করে টোকেন কিনতে হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে নৈশ পরিষেবার সময় আরও কয়েকটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

