তামিলনাড়ুর বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। এখনও অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বড় সাফল্য এসেছে তাঁদের হাতে। গ্রেফতার করা হয়েছে বিষমদকাণ্ডের মূল অভিযুক্তকে। তল্লাশী চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২৫০ লিটার অবৈধ মদ।
বৃহস্পতিবার তামিলনাড়ুর কালাকুরিচি জেলায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, আচমকাই একের পর এক ব্যক্তির অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। কারও বমি, কারও অসহ্য পেট যন্ত্রণা, কারও আবার বুকের ভিতরে জ্বালা। তড়িঘড়ি হাসপাতালে ছোটেন তাঁরা। চিকিৎসা শুরু হলেও অনেককেই বাঁচানো যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ইতিমধ্যে বিষমদ কাণ্ডে তদন্ত কমিশন গঠন করেছেন।
এই ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং চিকিৎসাধীনের রোগীদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। তদন্তে নেমেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম চিন্নাদুরাই। ওই ব্যক্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে মদ পাচার করত বলে অভিযোগ। তল্লাশিতে নেমে এখনও পর্যন্ত ২৫০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

