নেট ও নিট বিতর্ক নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে শিক্ষামহল সহ গোটা দেশ । এরই মধ্যে লাগু করা হল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিনস) ২০২৪ আইন । প্রশ্নপত্র ফাঁস হওয়ার পাশাপাশি পরীক্ষায় বেনিয়ম আটকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার । লাগু করা হল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অ্যান্ড আনফেয়ার মিনস) এর মতো কঠোর আইন ।
এবার বেনিয়ম রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার । গত ফেব্রুয়ারিতেই পাশ হয় নতুন পরীক্ষা আইন । শুক্রবার গেজেট নোটিফিকেশন করে লাগু করা হল পরীক্ষা আইন । কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ কার্যকর করা হয়েছে । নয়া আইনে কড়া সাজার কথাও উল্লেখ করা হয় । NET, NEET নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক । এর জেরে লাগাতার বিরোধীদের নিশানায় পড়তে হয় কেন্দ্রকে । বির্তকের মাঝেই এবার পরীক্ষা আইন লাগু করল কেন্দ্র ।
নির্দেশিকায় কড়া পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে । সেক্ষেত্রে দেখে নেওয়া যাক কী রয়েছে সেই আইনেঃ
- প্রশ্ন ফাঁস বা উত্তরপত্র বেনিয়মে জামিন অযোগ্য ধারার কথা বলে রয়েছে
- দোষী প্রমাণিত হলে নূন্যতম ৩ বছরের জেল; তবে সর্বাধিক ৫ বছর পর্যন্ত জেল হতে পারে
- একই সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা
পাশাপাশি পরীক্ষা নিয়ামক সংস্থার জন্যও সাজা ঘোষণা করা হয় আইনে
- জালিয়াতির খবর জেনে চুপ থাকলে হতে পারে সাজা
- ন্যূনতম ৫ বছর ও সর্বাধিক ১০ বছর জেল হতে পারে
- ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা
নিয়ামক সংস্থার আধিকারিকদের জন্যও সাজা
- ন্যূনতম ৩ থেকে ১০ বছরের জেল
- ১ কোটি টাকা জরিমানা
জানা যায় ১ জুলাই থেকেই এই আইন কার্যকর করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

