বাস্তবায়নের পথে ঘাটাল মাস্টার প্ল্যান! দেব-পার্থর বৈঠকের ১০ দিনের মাথায় শুরু তোড়জোড়

লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ভোটে জিতলেই ঘাটালবাসীর স্বপ্নপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। কয়েকদিন আগেই সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তারপরই শুরু হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের তোড়জোড়। ইতিমধ্যেই সেচ দফতরের আধিকারিকরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।

ঘাটাল মাস্টার প্ল্যানের রুপায়ন নিয়ে গত ১২ জুন সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এই প্রকল্পের জন্য দাসপুরের দুই সেচ খাল চন্দেশ্বর ও শোলাটোপা খালকে গভীরভাবে খনন করা হবে, বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার সেচ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা দাসপুরে গিয়ে চন্দেশ্বর খালের মুখ থেকে দাসপুরের সুরতপুর পর্যন্ত এলাকা ঘুরে দেখেছেন বলে খবর। শাসক দল তৃণমূলের একাধিক নেতৃত্ব তাঁদের সঙ্গে ছিলেন।

চলতি বছরের শুরুতে ১৭ তম লোকসভার শেষ অধিবেশনে সংসদে দাঁড়িয়ে ‘শেষ’ বক্তব্য রেখেছিলেন অভিনেতা-সাংসদ দেব। সেখানেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি। দশ বছর সাংসদ থাকার পরও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে না পারায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পেয়েছিল তাঁর। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের খরচ দেবে। ভোটে জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখেও একথা শোনা গিয়েছিল। অবশেষে প্রতিশ্রুতি মতই শুরু হল তোড়জোড়।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube