রাজ্য-রাজ্যপাল সংঘাতে থমকে ২ বিধায়কের শপথ! কবে কাটবে ‘জট’?

লোকসভা নির্বাচনের সময়েই বাংলার দুই কেন্দ্রে হয়েচিল উপনির্বাচন। ফল প্রকাশের পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও শপথ গ্রহণ করতে পারেননি দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক। ফলে দায়িত্ব পালনেও বাধা আসছে। রাজভবনের তরফেও সবুজ সিগন্যাল পাওয়া যাচ্ছে না। রাজ্য-রাজ্যপাল সংঘাতের কারণেই কি এই পরিস্থিতি, উঠেছে প্রশ্ন। ফলে এবার আসরে নামল বিধানসভা কর্তৃপক্ষ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

বরানগর ও ভগবানগোলা- এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। দুই কেন্দ্রেই জয়ী হয় শাসক দল তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরানগর) এবং রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা)। গত ৪ জুন ফল প্রকাশ হয়েছে। এরপর কেটে গিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। এখনও দুই বিধায়কের শপথ গ্রহণ হয়নি। রাজভবনের তরফে একটি চিঠি পাঠানো হলেও উদ্যোগ দেখা যায়নি। তাই এবার বিধানসভার তরফে রাজ্যপালের কাছে একটি চিঠি গেল। সেখানে বলা হয়েছে, ‘রাজ্যপাল সাংবিধানিক প্রধান, দ্রুত শপথ গ্রহণ নিয়ে জরুরী পদক্ষেপ প্রয়োজন।‘

সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস নেতাদের অনেকেরই অভিযোগ, রাজ্যপালের হাতে ক্ষমতা আছে বলে নিজের ইচ্ছেয় শপথের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তবে সংবিধান মেনে কাজ করা প্রয়োজন। এদিকে শপথ না হওয়ায় এলাকায় মানুষদের নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না বলেও অভিযোগ একাংশের।  

রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমশ বাড়ছে। যার ফলে দুপক্ষের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। লোকসভা নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন সিভি আনন্দ বোস। এছাড়া নানা ইস্যুতে একের অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই সংঘাতের আবহে দুই বিধায়ক কবে থেকে নিজেদের পূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন তার উত্তর এখনও স্পষ্ট নয়।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube