আবারও ধোঁয়ায় ঢাকল শহর, গার্স্টিন প্লেসের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড!

একের পর এক অগ্নিকাণ্ডের কবলে পড়ছে শহর কলকাতা । শনিবার মধ্য কলকাতার গার্স্টিন প্লেসের এক পুরনো বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর সামনে আসে । জানা যায় স্থানীয়রাই আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয় ।

ব্যাঙ্কশাল কোর্টের পিছনে এক পুরনো বাড়িতে শনিবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন ।স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী জানা যায়, ৫ নম্বর গার্স্টিন প্লেসে শনিবার ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ আকাশবাণীর ভবনে বিল্ডিংয়ে আগুন লাগে । এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় এদিএন্র অগ্নিকাণ্ড কোনও হতাহতের খবর মেলেনি ।

দমকল সূত্রে খবর, প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । যদিও এদিনের ঘটনায় তাঁদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লাগে; তাও ফরেনসিক পরীক্ষা না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না । পাশাপাশি আগুন যাতে আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও করা হয় । ঘটনাস্থলে পৌঁছয় দমকল মন্ত্রী সুজিত বসু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube