বিভিন্ন সময়ে বিতর্কের মধ্যে উঠে এসেছে পুলকার। পড়ুয়াদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্তায় থাকেন অভিভাবকরা। এবার এনিয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে। পড়ুয়া ও অভিভাবকদের কথা মাথায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
গত শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। ওই বৈঠকে তিনি নির্দেশিকার কথা বলেছেন। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, পুলকারের বৈধ কাগজ থাকতে হবে। পুলকারগুলিকে আলাদা করে হলুদ ও নীল রঙ দিয়ে চিহ্নিত করতে হবে। প্রত্যেক পড়ুয়াদের জন্য সিট বেল্ট থাকতে হবে। বাইরে থেকে দৃশ্যমান কাচ থাকতে হবে। পুলকারের ভিতরে যাতে পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি ব্যাগ রাখার জায়গা এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখতে হবে।
প্রতি স্কুলে একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখতে হবে যিনি নিকটবর্তী পরিবহণ অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। পুলকার বা বাসের ভিতরে ও বাইরে আপৎকালীন নম্বর লিখতে হবে। অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কথাও বলা হয়েছে। পড়ুয়াদের সুরক্ষা ব্যবস্থা জোর দিতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
অভিভাবকদেরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। বাস চালক, বাস মালিকের নম্বর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও অসুবিধা হলে স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন অভিভাবকরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

