দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির লড়াই জমিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ । শনিবার সুপার এইটের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল ক্যারিবিয়ানরা ।

এদিন টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট  ইন্ডিজ অধিনায়ক পাওয়েল ।ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেননি মিলিন্দ কুমার, হরমিত সিংরা । ১২৮ রানেই থামে ইউএসের ইনিংস ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত বোলিং রোস্টন চেজ, রাসেলের । দু’জনেই নিলেন ৩টি করে উইকেট । ব্যাট হাতে নিকোলাস পুরান ২৭ রানে ফিরলেও অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান্দের জয় এনে দিলেন সাই হোপ । এদিন হারের ফলে সেমির দৌড় থেকে কার্যত ছিটকে গেল আমেরিকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube