শীর্ষে থেকেও স্বস্তি নেই

ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে গ্রুপের মগডালে উঠে বসেছে দক্ষিণ আফ্রিকা । শুধু তাই নয় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অপরাজিত ক্লাসেন, ডি ককরা । তবুও স্বস্তিতে নেই প্রোটিইয়া ব্রিগেড ।

দ্বিতীয় গ্রুপ থেকে লড়াইটা দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে থাকলেও এখনও পুরোপুরি ছিটকে যায়নি আমেরিকাও । শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমির দরজা খুলে যেতে পারে সৌরভ নেত্রাভালকারদের সামনে । সুপার এইটের শেষ ম্যাচে এই দুই দল মাঠে নামবে রবিবার রাতে ।

গ্রুপের অপর ম্যাচে সোমবার সকালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ । ম্যাচটা দক্ষিণ আফ্রিকার জন্য কার্যত মাস্ট উইন । কারণ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং অপর ম্যাচটিতে ইংল্যান্ড জিতে গেলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে এই দুটি দলই সেমিতে পৌঁছে যাবে । ছিটকে যাবে প্রোটিয়ারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube