আপুইয়ার সই মোহনবাগানের চুক্তিপত্রে

মোহনবাগানের চুক্তিপত্রে সই করলেন আপুইয়া । ৫ বছরের চুক্তিতে সবুজ মেরুনে আসছে তারকা মিজো মিডফিল্ডার । কথাবার্তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল । মুম্বই সিটি থেকে এনওসি পাওয়ার পরই বাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন তিনি । খুব শীঘ্রই ক্লাবের তরফে আপুইয়াকে নেওয়ার সরকারি ঘোষণা করে দেওয়া হবে ।

আপাতত মোহনবাগানের র‍্যাডারে আর কোনও ভারতীয় ফুটবলার নেই । তবে বিদেশিদের ক্ষেত্রে বড় চমক থাকছে । কোচ হোসে মোলিনা স্পেনে বসেই দল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন । তাঁর পছন্দসই বিদেশিদেরই দলে নিচ্ছে মোহনবাগান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube