লোকসভা নির্বাচনের পর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে এসেছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী লিখেছেন চিঠিতে?
সূত্রে খবর, রাজ্যপালের চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। পাশাপাশি নির্বাচনের পর বাংলায় একের পর এক হিংসার যে অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বাংলায় হিংসার ঘটনায় সর্বদা সরব থেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই চিঠির ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে আরও বাড়তে পারে সেই আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ।
ভোট পরবর্তী হিংসায় ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ফিরে যেতে হয়েছিল তাঁদের। রাজ্যপালের অনুমতি থাকলেও কেন তাঁদের রাজভবনে ঢুকতে দেওয়া হল না সেই প্রশ্ন তুলেছিলেন বোস। এরপর নিজেই মাহেশ্বরী ভবনে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। হুঁশিয়ারি দিয়ে বলেন, হিংসার শেষ দেখে ছাড়বেন।
এই ঘটনার পরই ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করে রাজ্যের পুলিশমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানায় এনে বলেছিলেন যতদিন না আক্রান্তরা রাজভবনে দেখা করতে পারবেন ততদিন তিনিও পুলিশমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না। এবার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

