রবিবার অর্থাৎ আগামিকাল গ্রেস নম্বর পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর ফের পরীক্ষা নেবে এনটিএ । রবিবারের পরীক্ষার জন্য সাতটি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে বলে খবর । পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে, থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ।
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিট-এ, গ্রেস নম্বর পেয়েছিলেন ১৫৬৩ জন পরীক্ষার্থীরা । সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ফের পরীক্ষা দিতে হবে বলে জানা যায় । অথবা গ্রেস মার্কস বাদ দিয়ে তাঁদের যত নম্বর দাঁড়ায়, ততই তাদের মার্কশিটে থাকবে বলে খবর । শীর্ষ আদালতের নির্দেশে আগামীকাল অর্থাৎ ২৩ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ।
এই বিষয়ে জানা যায়, প্রবীণ আধিকারিকরা পরীক্ষার দিন উপস্থিত থাকবেন ওই কেন্দ্রগুলিতে । পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকেও আধিকারিকরা আসবেন কেন্দ্রগুলিতে । প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ।
প্রসঙ্গত, পরীক্ষার সময় প্রশাসনিক কিছু কারণে ১৫৬৩ পরীক্ষার্থীকে বেশি নম্বর দেওয়া হয় । মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে । সেখানে হয় পরীক্ষা দেরিতে শুরু হয়েছে, নয় পরীক্ষার্থীদের ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল বলে দাবি করা হয় । এছাড়াও, কিছু ক্ষেত্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি ওঠে । তাঁর ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওই পড়ুয়াদের কিছু গ্রেস মার্কস দেয় যা নিয়মবিরুদ্ধ একটি প্রক্রিয়া । এই কেন্দ্রগুলির তালিকায় ছিল মেঘালয়, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা ও গুজরাট ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

