শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা । সেই উপলক্ষে মায়াপুর ইসকনে ঘটা করে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা । এদিন মন্দির চত্বরে দেখা যায় ভক্তের ঢল ।
ঐতিহ্য ও নিয়মনিষ্ঠা মেনে মহা ধুমধামে মায়াপুর ইসকনে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা । ইসকনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে শনিবার ভোর থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় এবছরের পুজো ।
আরতির পর পূজা অর্চনা করা হয় । তারপর জগন্নাথ দেবের অভিষেকের পর শুরু করা হয় স্নানযাত্রার আয়োজন । স্নানযাত্রার পুণ্যলগ্নে সকাল থেকেই ভক্তদের সমাগম দেখা যায় রাজাপুর জগন্নাথ মন্দিরে । এক্লি সঙ্গে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ ।
কথিত আছে এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে । তাই তিনি অন্তর্ধানে চলে যান । এর পরে আবারও রথের দিন তিনি আবির্ভূত হন । এই স্নানযাত্রাকে ঘিরে দেশ-বিদেশের প্রচুর ভক্ত ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন রাজাপুর মন্দিরে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

