প্রকৃতির কোলে দেবাং গান্ধী

এবার অন্য রূপে ধরা দিলেন প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধী । সম্প্রতি আইসল্যান্ডে বেড়াতে গিয়েছেন তিনি । প্রকৃতির কোলে কাটানো অপূর্ব কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে । তবে সব থেকে নজরকাড়া ছিল তাঁর জল পান করার ছবিটি!

পোস্টে দেখা যায় স্বাস্থ্য সচেতন এই ডান হাতের ব্যাটম্যান একেবারে মুখ দিয়ে হিমবাহের জল পান করছেন । তাতে অবশ্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ সেই পোস্টে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বিশুদ্ধতম জল পান করছি’ । স্থানটি আইসল্যান্ডের সেইয়সফিয়রয়ের ।

স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন দেবাং গান্ধী । তাঁর সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় সে কথা । ঠিক যেমন কখনও তাঁকে দেখা যায় জিমে শরীর চর্চা করতে, তো কখনও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁর খাদ্য তালিকাও । তাই সদা স্বাস্থ্য সচেতন এই প্রাক্তন ক্রিকেটারের বিদেশ বিভূঁইয়ে গিয়ে এভাবে জলপান করায় হয়তো বিস্মিত হবেন অনেকেই ।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই তিনি পাড়ি দিয়েছিলেন আইসল্যান্ডে । সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন সেখানকার নানা ছবি । প্রথম দিনেই দিনে ঘুরে দেখেন রেইকিয়াভি শহর । ব্ল্যাক স্যান্ড বিচের পাশাপাশি বেড়িয়ে এলেন ভেস্ট্রাহর্ন পাহাড়, হলক্রিমসকারকিয়া ।

প্রসঙ্গত ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথমবার মাঠে নামেন । নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজেই তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী মনোভাবের সঙ্গে খেলেন । তবে পরবর্তীকালে অস্ট্রেলিয়ান ট্যুরে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে । এরপর ২০০৬ সালে তিনি জাতীয় দল থেকে অবসর নেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube