স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি! অভিযুক্ত দশম শ্রেণীর দুই ছাত্র

স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করতে গিয়ে ধরা পড়ল দশম শ্রেণীর দুই ছাত্র । শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার রেজিনগরে । ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে । স্বাভাবিকভাবেই এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দু’দিন আগে মেন গেটের সামনে একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল দশম শ্রেণীর দুই ছাত্র । তাতে বাঁধা দিতে গেলে গেটম্যানের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের । ওই বচসাকে কেন্দ্র করে গেট ম্যানকে খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র দু’টি স্কুলে ঢুকেছিল বলে অভিযোগ । এই ঘটনায় স্কুলের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই ।

এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের । ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায় এই ঘটনায় ইতিমধ্যেই দুই ছাত্রকে আটক করা হয় । একই সঙ্গে তাঁরা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র হাতে পায় তা নিয়েও তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube