ভারত সফরে শেখ হাসিনা

শুক্রবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানতে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ ও পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারতে ২ দিনের সফরে ভারতে আসেন বঙ্গবন্ধু কন্যা । বাংলাদেশি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর ২১ ও ২২ জুন, ভারতে থাকছেন প্রধানমন্ত্রী হাসিনা । ঢাকায় বহমান তীস্তা নদী তীরের উন্নয়ন সহ আরও বেশ কিছু চুক্তি এই দ্বিপাক্ষিক বৈঠকের আলচ্য বিষয় বলেও জানা গিয়েছে ।

এদিন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে সাক্ষাত সারেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর । শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনুষ্ঠানিক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানা যায় । 

এর আগে ভারতের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ভারতে এসেছিলেন । তবে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সরকারিভাবে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করার জন্য এটাই তাঁর প্রথম সফর ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube