কলকাতার এক বেসরকারি চক্ষু হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজই চোখে অস্ত্রোপচার হবে তাঁর। চলতি সপ্তাহেই ওই হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই চলছিল জল্পনা। যদিও মুখ্যমন্ত্রী কিংবা তাঁর দফতরের তরফে কিছু জানানো হয়নি এখনও।
সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে ‘ইমম্যাচিওরড ছানি’ ধরা পড়েছে। তার জন্য শীঘ্র অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই কথা মেনেই শুক্রবার অস্ত্রোপচার করাবেন মুখ্যমন্ত্রী। তবে কত সময় লাগবে অস্ত্রোপচারের জন্য, মুখ্যমন্ত্রীকে কবে ছাড়া হবে হাসপাতাল থেকে, সেসব তথ্য এখনও জানা যায়নি।
পায়ের সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন তৃণমূল সুপ্রিমো। ২০২১-এ পায়ে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন হুইল চেয়ারে থাকতে হয়েছিল। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় কপ্টার দুর্যোগের জেরে আবারও পায়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর স্পেন সফরে গিয়ে পায়ে চোট লেগেছিল বলেও জানা গিয়েছিল। বিদেশ থেকে ফিরেই এসএসকেএমে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শহরের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়েক ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণের পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। এই মুহূর্তে রাজনীতি থেকে ‘বিরতি’তে আছেন তৃণমূল সাংসদ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

