‘আক্রান্ত’ কর্মীদের নিয়ে কোথায় ধর্নায় বসছেন শুভেন্দু? আদালতে জানালেন বিরোধী দলনেতা

লোকসভা নির্বাচন মিটতেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বঙ্গ বিজেপি। দলের একাধিক কর্মীদের ‘আক্রান্ত’, ‘ঘরছাড়া’ হওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রস্তাবে নতুন জায়গা বেছে নিলেন বিরোধী দলনেতা। শুক্রবার মামলার শুনানিতে আদালতে সেকথা জানালেন তিনি।

ভোট পরবর্তী হিংসার ‘শিকার’ হওয়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ফিরে যেতে হয়েছিল তাঁদের। এরপরই রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্নায় বসেছিলেন শুভেন্দু অধিকারী সেই একই জায়গায় অবস্থানের জন্য অনুমতি চেয়েছিলেন। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন রাজভবনের সামনেই অবস্থান করতে হবে? শাসক দল করেছিল বলে? শুভেন্দুকে বিকল্প জায়গা বেছে নেওয়ার প্রস্তাব দেন বিচারপতি।                  

সূত্রে খবর,  এদিন হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানিয়েছেন, রাজভবনের পরিবর্তে রাজ্য পুলিশের ডিজির দফতরের সামনে বিক্ষোভে বসতে চান তাঁরা। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube