আসছে একঝাঁক নতুন ধারাবাহিক, এই সপ্তাহের TRP তালিকা কী বলছে?

টিআরপি তালিকায় বড় চমক। আরও একবার প্রথম স্থানে উঠে এল জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’। টানা কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হলেও শেষ পর্যন্ত আসন হারাতে হল। চমক লাগিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। চতুর্থ স্থানে ‘কথা’ এবং পঞ্চম স্থানে ‘জগদ্ধাত্রী’

প্রথম পাঁচে জায়গা করতে পারল না ‘গীতা এল এল বি’। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং সদ্য শেষ হওয়া ‘জল থই থই ভালোবাসা’। এই মুহূর্তে টেলিভিশনের অন্যতম পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। কয়েক মাস আগেও একটানা প্রথম স্থানে জায়গা ধরে রেখেছিল ‘সুদীপা’ জুটি কিন্তু পরবর্তী সময়ে নম্বর কমতে শুরু করে। তবে এই সপ্তাহে কিছুটা ভালো ফল করল এই ধারাবাহিক।

একনজরে এই সপ্তাহের টিআরপি তালিকা

প্রথম- ফুলকি (৬.৭)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৫)
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
চতুর্থ- কথা (৫.৯)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৩)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া/ জল থই থই ভালোবাসা (৫.১)
সপ্তম- গীতা (৫.০)
অষ্টম- বঁধুয়া (৪.৭)
নবম- রোশনাই/ উড়ান (৪.৪)
দশম- আলোর কোলে (৪.৩)

বিগত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে টিআরপি নম্বর অনেকটাই কমে গিয়েছে। এই সপ্তাহেও দেখা গেল বেঙ্গল টপারের ঝুলিতে এসেছে মাত্র ৬.৭। এর নেপথ্যে  একাধিক কারণ উঠে আসছে। প্রথমত, ওয়েব সিরিজ সহ অন্যান্য শোয়ের দিকে ঝোঁক। এছাড়া বর্তমান সময়ে ধারাবাহিক টেলিকাস্টের আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেগুলি, যেখানে ভিউ হয় লক্ষাধিক। তাই টিভির সামনে আর দর্শকদের বসতে হচ্ছে না। এই পরিস্থিতি কবে ঠিক হবে, তা এখনও অজানা। এসবের মধ্যেই বন্ধ হচ্ছে জি বাংলার তিনটি ধারাবাহিক (কার কাছে কই মনের কথা, আলোর কোলে এবং অষ্টমী ) একইসঙ্গে আসছে একঝাঁক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা করতে পারে কিনা সেদিকে নজর থাকবে।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube