বৃহস্পতিবার মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন-রণবীর সিং । সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা । তাঁর আগে বেবিমুনে লন্ডনে পাড়ি দিলেন দীপবীর ।
এদিন দীপিকা কালো বডিকন ড্রেসে সেজে উঠেছিলেন, সঙ্গে কালো জ্যাকেট-সানগ্লাসে তাঁর সাজ কমপ্লিট করেছিলেন । অন্যদিকে রণবীরও কালো পোষাকে ড্যাশিং লুকে ধরা দিয়েছিলেন । বেবিমুনে টুইনিং দীপবীরের । তাঁদের সেই ছবি সামনে আসতে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় সেগুলি ।
পোষাক, স্টাইল নিয়ে সবসময় লাইমলাটমে থাকেন অভিনেত্রী । এবার তাঁর মেটারনিটি স্টাইলও রয়েছে চর্চায় । বুধবার কল্কি ২৮৯৮ এডি ছবির প্রি- রিলিজ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন দীপিকা । এছাড়াও সেই অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসান সহ ছবির একাধিক তারকারা এসেছিসেন সেখানে ।
সেদিনও তাঁর পরনে ছিল কালো বডিকন ড্রেস পায়ে পেনসিল হিল । অভিনেত্রীর পায়ে পেনসিল হিল থাকায় তা নিয়ে শুরু হয় চর্চা । অবশ্য দিপীকার প্রেগনেন্সি নিয়ে চর্চা অনেকদিন ধরেই ।
প্রশ্ন ওঠে তাঁর বেবি বাম্প নিয়ে । সমাজমাধ্যমে বলা হয় দীপিকার বেবি বাম্প নকল, সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন তিনি । তবে এবিষয় কোনদিন মুখ খোলেননি এই তারকা দম্পতি । নানাভাবে ট্রোলের স্বীকার হলেও নেটিজেনরা তাঁর প্রেগনেন্সি লুকের প্রশংসায় পঞ্চমুখ ।