আগামী জানুয়ারিতে আবার ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে কলকাতায় । ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে ।
২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিটি কলকাতায় খেলবে মেন ইন ব্লু । বৃহস্পতিবারই ২০২৪-২৫ মরসুমে ভারতীয় দলের হোম সিরিজের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই ।
অন্যদিকে আগামী সেপ্টেম্বরে ভারতে আসছে বাংলাদেশ । টাইগারদের সঙ্গে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া । এরপর অক্টোবরের শেষে ৩ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড । এবং জানুয়ারির ২ তারিখ থেকে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওডিআই খেলবে ভারত ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

