বান্ধবীদের তালিকায় ছিলেন বলি ডিভারা, এবার বিয়ের পিঁড়িতে সেই সিদ্ধার্থ মালিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : পম্পি রায়

বিতর্কিত শিল্পপতি বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া বিয়ে করতে চলেছেন বান্ধবী জ্যাসমিনকে । যখন সিদ্ধার্থের বিয়ের কথা হচ্ছে, তখন ফের ভেসে উঠছে বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকাদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন । বলিউড হার্টথ্রব দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সোনাল চৌহান সহ আরও অনেকে সুপুরুষ ও আকর্ষণীয় সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ।

বাগদত্তা জেসমিনকে বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ । অনেক সম্পর্ক এবং গুঞ্জনকে পিছনে ফেলে সিদ্ধার্থ এবার তার বাগদত্তা জ্যাসমিনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন । সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়ায় তার বাগদানের কথা জানিয়েছেন । বেশ কয়েকটি ছবি শেয়ার করে আনন্দও প্রকাশ করেছেন । ২০২৩ সালের হ্যালোউইনে জ্যাসমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ । এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ- জ্যাসমিন ।

তবে জানেন কি সিদ্ধার্থের বান্ধবীদের তালিকায় ছিলেন একার পর এক তাবড় তাবড় নায়িকারা । জানেন কি কারা ছিলেন সেই তালিকায়?

দীপিকা পাড়ুকোন:
সিদ্ধার্থ মালিয়ার ডেটিং ইতিহাসে সবচেয়ে আলোচিত সম্পর্কগুলির মধ্যে একটি ছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক । বলিউড ডিভা দীপিকা এখন অভিনেতা রণবীর সিং-এর ঘরণী । একসময় সিদ্ধার্থের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি । তাদের সম্পর্ক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল, বিশেষ করে যখন তাদের প্রায়ই আইপিএল ম্যাচ, সামাজিক ইভেন্টে এবং ডিনার ডেটে একসঙ্গে দেখা যেত । তাদের এই সম্পর্ক যেমন বিতর্ক মুক্ত ছিল না, তেমনই সম্পর্কের তিক্ততার দিকটিও সামনে এসেছিল ।

দীপিকাকে সিদ্ধার্থ উপহার হিসেবে দামী হীরে এবং বেশ কয়েকটি ব্যাগ দিয়েছিলেন । সেগুলি দীপিকা ফেরত দেয়নি এই অভিযোগ এনে সিদ্ধার্থ একবার দীপিকাকে “পাগল মহিলা” হিসাবে ট্যাগ করেছিলেন । দীপিকাও পাল্টা একটি ঘটনা শেয়ার করে জানিয়েছিলেন, সিদ্ধার্থ তাকে ডিনার ডেটে নিয়ে গিয়ে বিল মেটাতে বলেছিল, যা তাকে বিব্রত করেছিল, বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিল ।

ক্যাটরিনা কাইফ
দীপিকার পরে, ক্যাটরিনা কাইফকে সিদ্ধার্থ ডেট করছেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল । বেশ কয়েকটি অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গেছে, তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল । যাই হোক, তাদের গুজব রোম্যান্স শেষ পর্যন্ত ব্যক্তিগত সমস্যা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আর এগোয়নি । গুজব সত্ত্বেও, সিদ্ধার্থ বা ক্যাটরিনা কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে খোলসা করেননি ।

সোনাল চৌহান
সিদ্ধার্থের সঙ্গে আরেক অভিনেত্রী জন্নত গার্ল সোনাল চৌহানের নাম জড়িয়েছিল এক সময় । অভিনেত্রী তথা গায়িকা সোনালের সঙ্গে সিদ্ধার্থকে প্রায়শই জনসমক্ষে একসঙ্গে দেখা যেত । দু’জনে একসঙ্গে বিভিন্ন পার্টি এবং ইভেন্টে যেতেন, যা তাদের ডেটিং গুজবে ইন্ধন জুগিয়েছিল । যদিও তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি ।

ফ্রিদা পিন্টো
হলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টোর সঙ্গেও সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন ছিল । যদিও দু’জনে তা অস্বীকার করে, দাবি করেন যে তারা কেবল ভালো বন্ধু । ২০১৬ সালে নিউইয়র্কের পার্টিতে তাদের প্রায়শই একসঙ্গে দেখা যাওয়া নিয়ে প্রেমের গুঞ্জন দানা বাঁধে । একে অপরের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টগুলিতেও তাদের দেখা যাওয়ায় সম্পর্কের জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ।

এই বিশিষ্ট নামগুলি ছাড়াও, সিদ্ধার্থের ডেটিং ইতিহাসে সোফি চৌধুরী এবং অ্যাঞ্জেলা জনসনের মতো অন্যান্য অভিনেত্রীও রয়েছেন । সোফি চৌধুরী একজন ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী, বলিউডে কাজ করেছেন । ব্রিটিশ অ্যাঞ্জেলা, একজন আইসল্যান্ডীয় মডেল এবং অভিনেত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube