বিশ্ব যোগ দিবসে যোগাসন প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার বিশ্ব যোগ দিবস । দশম আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীনগরে ডাল লেকের নিকটবর্তী একটি কনফারেন্স হলে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 

দেশ জুড়ে পালন করা হচ্ছে বিশ্ব যোগ দিবস । এদিন শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন কমপ্লেক্সে যোগাসন সারেন প্রধানমন্ত্রী । এবারের থিম ‘যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি‘ অর্থাৎ নিজের ও সমাজের জন্য যোগ । এদিন শ্রীনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর মিলেছে । ৩০ মিনিটের এই যোগাসন পর্ব সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা কিছুটা দেরিতে শুরু হয় ।

এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লেফটিনেন্ট গভর্নর মনোজ সিনহা সহ আয়ুষ মন্ত্রী প্রতাপরাও গনপতরাও যাদব । শ্রীনগর থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  । পাশাপাশি যোগাসনের উপকারিতা সম্পর্কে বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী । যোগ পর্বের পর অংশগ্রহণকারীদের সঙ্গে একটি সেলফিও পোস্ট করেন তিনি ।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর এটাই ভূস্বর্গে তাঁর প্রথম যাত্রা । যোগ দিবসের অনুষ্ঠানে দেশ ও বিশ্বের প্রতিটি মানুষকে যোগ করার জন্য অভিননন্দন জানান তিনি । তাঁর আরও সংযোজন, অন্তর থেকে শান্তি অনুভব করলে পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলা যায় । গত বছর নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ে যোগ দিবস পালন করেন নরেন্দ্র মোদী ।

২০১৫ থেকে পালিত হচ্ছে এই দিনটি । আট থেকে আশি সবাই সামিল যোগ দিবসের অনুষ্ঠানে । দেশ জুড়ে পালন করা হয় বিশ্ব যোগ দিবস । যোগের অনুষ্ঠানে সামিল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও । একই সঙ্গে রাজভবনে যোগ দিবস পালন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । হরিদ্বারে যোগাসন অভ্যাস করেন রামদেব ; তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube