ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠতেই গোটা দেশে শোরগোল সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীরা দিকে দিকে প্রতিবাদ দেখাচ্ছে। এরইমধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। বিক্ষোভের জেরে অনুষ্ঠান বাতিল করে ফিরে হল ধর্মেন্দ্র প্রধানকে। অন্যদিকে শুক্রবার সকাল থেকেই দিল্লিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে যুব কংগ্রেস।
সূত্রে খবর, বিশ্ব যোগ দিবস উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন সলালেই সেখানে পৌঁছে যান তিনি। কিন্তু তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। কালো পতাকা দেখানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় তবে তার আগেই অনুষ্ঠান বাতিল করে ঘটনাস্থল ছাড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নিট ও নেট-এর ‘দুর্নীতি’র দায় নিজেই স্বীকার করেন ধর্মেন্দ্র প্রধান। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে কোনও আপোষ করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর মন্তব্যের পরও ক্ষোভ কমেনি। শুক্রবার সকালেই ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।
উল্লেখ্য, নিট-এর ফল প্রকাশের পরই অভিযোগ ওঠে দুর্নীতির। সুপ্রিম কোর্টে মামলা করা হলে বাতিল হয় গ্রেস মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীদের মার্কশিট। গত মঙ্গলবার নেট পরীক্ষা হয়। কিন্তু দুর্নীতির আশঙ্কায় ২৪ ঘণ্টার মধ্যেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির আশঙ্কায় অনিশ্চয়তার মুখে বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

