বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল রাউস অ্যাভিনিউ আদালত । তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না । রাউস অ্যাভিনিউ আদালতের জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি । আপাতত নিম্ন আদালতের জামিনের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানা যায় ।
বৃহস্পতিবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতের ভ্যাকেশন বেঞ্চ । এরই মধ্যে হাইকোর্টে জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করার জন্য ইডি আদালতের কাছে ৪৮ ঘন্টা সময় চায় । সেই আবেদনে সাড়া দেয়নি রাউস অ্যাভিনিউ আদালত । তারপর বিচারপতি সুধীর জৈন ও বিচারপতি রবীন্দর দুদেজার বেঞ্চ ট্রায়াল কোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় ।
অন্যদিকে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনও রিলিজ অর্ডার পৌঁছয়নি । পাশাপাশি জানা যায়, দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অরবিন্দ কেজরীওয়ালের জামিনে স্থগিতাদেশ জারি থাকবে । ফলত রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেও, এখনই স্বস্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

