২৬ ডিগ্রিতেই ব্রিটেনে জারি তাপপ্রবাহের সতর্কতা! কটাক্ষের বন্যা নেট দুনিয়ায়

বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়েই চলেছে তাপমাত্রা । এবছর ২৬ ডিগ্রি ছুঁতেই ব্রিটেনে জারি করা হল তাপপ্রবাহের সতর্কতা । এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় কটাক্ষে ভরালেন ভারতীয়রা ।

গত কয়েক মাস ধরে তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে ভারতীয়দের । এমনকি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গেছিল ৪০ ডিগ্রি । এরই মধ্যে শোনা যায় ব্রিটেনে তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছোবে বলে মিলেছে পূর্বাভাস । এই পরিস্থিতিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সেই দেশে । আর তাই এখন ভারতীয়দের কাছে হয়ে উঠেছে হাসির খোরাক ।

সে দেশের দ্য মিরর সামাজিক মাধ্যমে একটি পোস্টে করে জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিটেনের তাপমাত্রা ২৬ ডিগ্রি পর্যন্ত যেতে পারে । এতেই জারি করা হয় তাপপ্রবাহের সতর্কতা । এই টুইটটি নিয়েই ভারতীয়রা তামাশা করতে শুরু করেছেন । কমেন্টে বেশ মজার মন্তব্য করতে শুরু করেছেন তাঁরা । কয়েকজন তো বলেই ফেললেন, ২৬ ডিগ্রিতে যাঁদের এই হাল তাঁরা ২০০ বছর ভারতের মতো দেশে শাসন করলেন কীভাবে? আরেক ব্যক্তির মন্তব্য, তাঁর এসির তাপমাত্রা ব্রিটেনের তাপমাত্রার সতর্কতার মতোই বেশি ।

তবে শুধু ভারতীয়রা নয়, ব্রিটেনের এই সতর্কবার্তা নিয়ে ঠাট্টা করতে ছাড়লেন না আমেরিকানরাও । সামাজিক মাধ্যমে এক মার্কিন ব্যক্তি জানান, তাপপ্রবাহ ঘোষণা করতে গেলে তাপমাত্রা অবশ্যই শরীরের তাপমাত্রার উপরে হতে হবে, ঘরের তাপমাত্রা নয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube