মক্কায় তীব্র দাবদাহ, মৃত্যু মিছিল পুণ্যার্থীদের !

সৌদি আরবে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা । এই বছর মক্কায় হজ যাত্রা করতে গিয়েছেন ২০ লক্ষ পুণ্যার্থী । আর এই পুণ্যযাত্রা করতে গিয়ে তীব্র গরমের প্রভাবে মৃত্যু হয়েছে প্রায় ১০০০-এর বেশি পুণ্যার্থীদের । সূত্রের পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, মৃতদের মধ্যে ৬৮ জন পুণ্যার্থী ভারতীয় ।

মক্কায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস । বাড়তে থাকা তাপমাত্রার জেরে অনেকেই হিটস্ট্রোকে ভুগছেন বলে খবর । এক আরব কূটনীতিকের দাবি অনুযায়ী, মিশর থেকে আসা ৬৫৮ পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে । পাশাপাশি জর্ডান, ইন্দোনেশিয়া, সেনেগাল, টুনিসিয়া, ইরান থেকেও পুণ্যার্থীদের মৃত্যুর খবর মিলেছে । তবে এরই মধ্যে অনেক পুণ্যার্থীদের নিখোঁজ হওয়ার খবরও প্রকাশ্যে আসছে । সামাজিক মাধ্যমে সেই সকল নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চেয়ে আবেদন করার ঘটনাও উঠে আসে ।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী জানা যায়, ১৮ লক্ষেরও বেশি পুণ্যার্থীরা এবছর হজ যাত্রায় অংশ নিয়েছেন । তীব্র গরমে সতর্কতামূলক ব্যবস্থা রূপে পুণ্যার্থীদের ছাতা ব্যাবহার করার পরামর্শও দেওয়া হয়েছে ।পাশাপাশি হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের জন্য সৌদি সেনা ১৬০০ কর্মী সহ মেডিক্যাল ইউনিটের ব্যবস্থা করেছে । এরই সঙ্গে ৩০টি র‍্যাপিড রেস্পন্স টিম সহ ৫০০০ ফার্স্ট এড ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছে বলেও সূত্রের খবর ।

সৌদি আরব প্রশাসন অবশ্য দাবি করে, হজের সময় অত্যধিক গরম সহ্য করতে না পেরে বহু পুণ্যার্থীদের মৃত্যু হয় । সেই দেশের সবচেয়ে বড় মর্গ হল আল মুয়াইজেম । মর্গে মর্গে দেখা যাচ্ছে সারি সারি মৃতদেহ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube