লোকসভা নির্বাচনে তৃতীয়বার সরকার গঠনের জন্য ৪০০ আসনের টার্গেট থাকলেও ৩০০-র গণ্ডি পার করতে পারেনি এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোটের উপর নির্ভর করেই তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী। বিজেপি তথা এনডিএ জোটের এই ফলাফল নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। ফের একবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী।
শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে নিশানায় এনে তিনি বলেন, ‘দেশবাসীর মন থেকে নরেন্দ্র মোদীর ভয় কেটে গিয়েছে। প্রথমে যার ৫৬ ইঞ্চির বুক ছিল তা এখন ৩০-৩২ হয়ে গিয়েছে। এরজন্য মোদীজির মানসিক চাপ বাড়ছে। কারণ ওনার কাজ করার যে ধরন, মানুষকে ধমকে, ভয় দেখিয়ে কাজ করাতে চান।‘ তাঁর সংযোজন, ‘আপনারা দেখেছেন কি না জানি না, বারাণসীতে ওনাকে (নরেন্দ্র মোদী) চপ্পল ছুঁড়ে মেরে দিয়েছিল কেউ, নির্বাচনের আগে কেউ যদি মারতে চাইত সে ভয় পেত। কিন্তু এখন সেই ভয় শেষ হয়ে গিয়েছে।‘
রাগার কথায়, ‘বিজেপির দলের মধ্যে সমস্যা আছে। তাঁদের সংগঠনে একাধিক সমস্যা আছে। দেশে নরেন্দ্র মোদীকে নিয়ে যে ধারণা ছিল বিরোধীরা তা ভেঙে চুরমার করে দিয়েছে। তাঁর ভয় দেশে থেকে মুছে গিয়েছে।‘ প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাজপেয়ী, মনমোহন সিংয়ের মত নেতা থাকলে যাদের মধ্যে মনুষ্যত্ব ছিল তাঁরা এই পরিস্থিতি সামলে দিতেন। কিন্তু নরেন্দ্র মোদী যিনি কারও কথা-পরামর্শ শুনতে পারেন না পাশাপাশি এবারে বিরোধীরা শক্তিশালী সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী জন্য মুশকিল হতে পারে।‘ বর্তমান সময়কে ‘তাৎপর্যপূর্ণ’ বলেও উল্লেখ করেন রাহুল গান্ধী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

