তামিলনাড়ুতে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৪, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুতে বহু প্রাণ কাড়ল বিষমদ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। আশঙ্কাজনক একাধিক। অসুস্থদের চিকিৎসায় হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মৃতদের পরিবারের জন্য শোক প্রকাশ করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবার তামিলনাড়ুর কালাকুরিচি জেলায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, আচমকাই একের পর এক ব্যক্তির অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। কারও বমি, কারও অসহ্য পেট যন্ত্রণা, কারও আবার বুকের ভিতরে জ্বালা। তড়িঘড়ি হাসপাতালে ছোটেন তাঁরা। চিকিৎসা শুরু হলেও অনেককেই বাঁচানো যায়নি। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ এবং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিষমদকাণ্ডে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন স্ট্যালিন।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিষমদের কারণেই এই ‘মৃত্যুমিছিল’। তবে এই বিষমদ কোথা থেকে এল তার খোঁজ চলছে। সূত্রে খবর, কালারকুচির সরকারি হাসপাতালে ১০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কমপক্ষে ৬০ জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারংবার বিষমদের কারণে মৃত্যুর খবর আসছে, এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিষমদ কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই আগামী ২২ জুন স্ট্যালিন শাসিত ডিএমকে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube