মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে একটি ওয়াটার পার্কে হামলা চালায় এক বন্দুকবাজ । ডেট্রয়েটে শনিবারের এই ঘটনায় আহত হয় ৯ জন । তাঁদের মধ্যে ছিল ২ জন শিশুও । ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা ।
এই ঘটনায় জানা যায় একটি স্প্ল্যাশ প্যাডে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক দুষ্কৃতী । ঘটনায় ৮ বছর বয়সী একটি শিশুর মাথায় গুলি লাগে । পেটে এবং পায়ে গুলি লেগে গুরুতর আহত আহত হন শিশুটির মা । আহত হয় মহিলার ৪ বছর বয়সী আরেক ছেলে । কর্তৃপক্ষের দাবি এদিন ২৮ রাউন্ড গুলি চালানো হয় ।
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইক বাউচার্ড জানান, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার পর অতর্কিতে হামলা চালায় ওই দুষ্কৃতী । তিনি জানান বাকি আরও ৬ জন আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে , কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এদিনের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন ।
অবশেষে তাঁর ঠিকানা জোগাড় করে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ আধিকারিকরা । তাঁর বাড়ি ঘিরে রেখে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালালেও তা বিফলে যায় । পরবর্তীতে তাঁর বাড়ির ভিতরে পাঠানো হয় ড্রোন । হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।
এদিনের ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি । তবে ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইক বাউচার্ড জানান, হামলাকারীর বয়স আনুমানিক ৪২ বছর । তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় হ্যান্ড গান সহ এক্টিউ সেমি অটোমেটিক রাইফেল । ঘটনার খবর জানিয়ে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও খবর । ঘটনাস্থলে মিলেছে একটি হ্যান্ড গান সহ ৩টি খালি ম্যাগাজিন ও ২৮টি গুলির খোল ।
তীব্র গরমে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে ঘটে গেল বড় বিপদ । এই ধরণের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মনে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

