রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ দিন ধরেই জেলবন্দী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জামিনের আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বেশ কয়েকবার নিম্ন আদালতে জামিন চেয়েও লাভ হয়নি। তাই এবার উচ্চ আদালতে গেলেন ধৃত প্রাক্তন মন্ত্রী। এদিকে তাঁর আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু প্রত্যেকবারই আবেদন খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। জামিনের আশায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। প্রাক্তন মন্ত্রীর আবেদনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চান ইডির আইনজীবীরা।
যাবতীয় সওয়াল জবাবের পর বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার দিন সময় দিয়েছেন বলে খবর। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা বিস্তর, কালো টাকার লেনদেনে যুক্ত ছিলেন তিনি, তদন্তে নেমে এই দাবি বারবার করেছে ইডি। প্রাক্তন খাদ্য মন্ত্রীর জামিনের বিরোধিতা করেছে তারা। কলকাতা হাইকোর্টে কি স্বস্তি পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিয়ে চলছে নানা আলোচনা।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকেই জেলবন্দী রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

