NEET-এর পর বিতর্কে NET! ফের মুখ পুড়ল NTA-র!

নিট নিয়ে বিতর্কের মধ্যেই এবার নেট নিয়ে মুখ পুড়ল এনটিএ-র । ১৮ জুন, মঙ্গলবার নেট-পরেক্ষা হয়েছিল । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই পরীক্ষা বাতিল করার ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক । তবে শিক্ষামন্ত্রকের দ্বারা প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, এই পরীক্ষা বাতিল করা হলেও ফের নতুন করে আবার নেট পরীক্ষা নেওয়া হবে । যদিও কবে সেই পরীক্ষা নেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি ।

অভিযোগ উঠছে, গোটা দেশজুড়ে যে ইউজিসি-নেট ২০২৪ পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে কিছু বেনিয়ম হয়েছিল । সেই সকল বেনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে । পরীক্ষাটিকে কেন্দ্র করে ওঠে, প্রশ্নফাঁসের অভিযোগ । তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় । এই বিতর্কে ফের আলোচনার কেন্দ্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ।

একই সঙ্গে গরমিলের বিষয়টি নিয়ে তদন্ত করতে সিবিআই-কেও নির্দেশ দেওয়া হয় । ন্যাশনাল সাইবার ক্রাইম অ্যানালিটিক্স সন্দেহজনক কিছু তথ্য দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) । স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থার তথ্যের ভিত্তিতে বাতিল করা হয় ২০২৪ সালের জুন মাসের নেট পরীক্ষা । জানা যায়, সেই তথ্যের উপর নির্ভর করেই বোঝা যায়, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল ।  

ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা নিট নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে ওঠে দেশের শিক্ষামহল থেকে রাজনৈতিক মহল । এরই মধ্যে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট নিয়ে এই বিতর্কের জেরে অনিশ্চয়তার মুখে পড়ে গেল প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube