উত্তরবঙ্গে অব্যাহত বৃষ্টি । অন্যদিকে তপ্ত হয়ে রয়েছে দক্ষিণের জেলাগুলি । কবে রেহাই মিলবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে, এই ভেবেই চিন্তিত সাধারণ মানুষ । তবে আবহাওয়া সূত্রে জানানো হচ্ছে কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু ।
★ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে বলেও খবর । আর ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু ।
★ কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে । আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না । বজ্রবিদ্যুৎ বৃষ্টি, সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে বলেও জানা যাচ্ছে ।
★ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ২-৩ দিনে বৃষ্টি বাড়বে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানায় আবহাওয়া দফতর । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । দক্ষিণবঙ্গের বার্নপুর এবং আসানসোলে ভারী বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ।
★ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের দিকের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা । উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা । সঙ্গে বজ্রপাতের সতর্কতাও থাকছে ।
৩১ মে উত্তরবঙ্গে বৃষ্টি এসেছিল নির্ধারিত সময়ের ৭-৮ দিন আগে । দক্ষিণবঙ্গে নির্ধারিত সুচি অনুযায়ী ১১ জুন বর্ষা আসার কথা । বেশ কিছুদিন পার হয়ে গেলেও এখনও বর্ষার দেখা নেই । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে । তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বর্ষা আসার সময়ের বেশ কিছুটা পার্থক্য হলেও তা অস্বাভাবিক নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

