অস্বস্তিকর পরিস্থিতি থেকে মিলবে রেহাই, বুধেই বৃষ্টির পূর্বাভাস!

বঙ্গে বর্ষা প্রবেশ করলেও তপ্ত হয় রয়েছে দক্ষিণবঙ্গ । বর্ষার জেরে বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গ । অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে ।

মে মাসের শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা । এখন ইসলামপুর পর্যন্ত এসে আটকে রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা । বুধবার রাত থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে একাধিক জেলায় ।আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় । হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা । আজ রাতের দিকেও ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে । যদিও সামান্যই বৃষ্টি হবে বলে খবর । আগামী ২৫ জুন পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে । ২০, ২১ এবং ২২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা ।

অন্যদিকে উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টিপাত । বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । জারি করা হয়েছে কমলা সতর্কতা । আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube